আপনার কি Ration Card-এ নামের ভুল,ঠিকানা ভুল, আপনার পরিবারের সদস্যের তথ্য ভুল বা Mobile Number পাল্টাতে চাইছেন? কিন্তু জানেন না কিভাবে মোবাইল দিয়ে একদম সহজেই Online-এর মাধ্যমে Correction করতে হয়।
Ration Card Correction কী?
সহজ কথায় বলতে গেলে আপনার যদি নামের বানান ভুল, ঠিকানা ভুল, Guardian Name ভুল, Mobile Number পাল্টাতে চান। এগুলো সংশোধন করাকেই বলে Ration Card Correction.
কেন রেশন কার্ডের তথ্য সঠিক রাখা গুরুত্বপূর্ণ?
আপনার Ration Card-এর তথ্য সঠিক রাখার আসল কারন হচ্ছে-
- রেশন পাওয়ার সময় যাতে সমস্যা না হয়।
- আপনার কিংবা পরিবারের কোনো সদস্যের তথ্য খাদ্য দপ্তরে সঠিকভাবে নথিভুক্ত থাকবে।
- Aadhar এবং আপনার অন্যান্য সরকারি নথির সাথে মিল থাকবে।
- ভবিষ্যতে সরকারি পরিসেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
- আপনার নাম, ঠিকানা কিংবা পরিবারের সদস্যের তথ্য পরিবর্তন হলে বা করতে হলে তা সময়মতো সহজেই আপডেট করা যায়।
- আপনার ভুল তথ্যের কারণে আবেদন আটকে যাওয়া কিংবা সংশোধন করার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে Ration Card Correction,আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি ও Status Check সবকিছু ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
Ration Card-এ কোন কোন তথ্য সংশোধন করা যায়?
- নামের বানান ভুল থাকলে সংশোধন করা যায়
- বয়স ভুল থাকলে সংশোধন করা যায়
- লিঙ্গ সঠিক দেওয়া না থাকলে সংশোধন করা যায়
- অভিভাবকের নাম পাল্টানো বা সংশোধন করা যায়
- ঠিকানা পাল্টানো বা ভুল থাকলে সংশোধন করা যায়
তবে মনে রাখবেন সবসময় সবধরনের তথ্য অনলাইনে সংশোধন করা নাও যেতে পারে।
Ration Card Correction করার আগে গুরুত্বপূর্ণ বিষয়
Ration Card Correction করার আগে যেটা অবশ্যই আপনার জানা দরকার। আপনার সঠিক তথ্য বা প্রয়োজনীয় নথি সামনে না থাকলে আবেদনের যে প্রক্রিয়া সেটা দেরি হতে পারে এবং আপনার অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
যাদের Ration Card-এ নামের বানান ভুল, অভিভাবকের নাম পাল্টানো, Address Change কিংবা সংশোধন, পরিবারের তথ্য ভুল, Mobile Number Update, অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে চান, তারাই আবেদন করতে পারবেন।
Aadhaar-এর তথ্যের সঙ্গে মিল থাকা কেন গুরুত্বপূর্ণ?
Ration Card-এর তথ্যের সাথে Aadhar Card-এর তথ্য মিল থাকা অবশ্যই জরুরি। কারন সরকারের নির্দেশনা অনুযায়ী Ration Card ও Aadhaar-এর তথ্য মিল থাকলে Aadhaar linking প্রক্রিয়া সহজভাবেই সম্পন্ন হয়। বিশেষ করে Aadhaar linking/e-KYC-এর ক্ষেত্রে। যদি তথ্য অমিল থাকে তাহলে আবেদনটি যাচাইয়ের জন্য খাদ্য দপ্তরের উপর মহলে পাঠানো হতে পারে আর এদিকে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে।
মোবাইল নম্বরের প্রয়োজন আছে কি না?
যদি Online-এ পরিসেবা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই Mobile Number-এর প্রয়োজন আছে। কারণ OTP-এর মাধ্যমে তথ্য যাচাই বা Aadhaar/e-KYC সংক্রান্ত কাজ করতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী Aadhaar-linked mobile-এর OTP ব্যবহার করে Aadhaar linking এবং রেশন কার্ডের linked mobile number পরিবর্তন করা যায়।
কোন ক্ষেত্রে অনলাইনে আবেদন সম্ভব নাও হতে পারে?
সব ধরনের সমস্যা কিংবা সংশোধন অনলাইনেই সম্পন্ন হবে—এমন নয়। বিশেষ করে যদি Aadhaar সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তথ্যের একদম মিল নেই বা অতিরিক্ত যাচাইয়ের দরকার পড়লে Food & Supplies অফিসে আপনাকে যেতে হতে পারে। সরকারি নির্দেশনা অনুযায়ী কিছু Aadhaar-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে Inspector/Aadhar Center-এ গিয়ে biometric authentication– করতে হতে পারে।
তাই অনলাইনে আবেদন করা না গেলে বা আবেদনটি অফিসে যাচাইয়ের জন্য পাঠানো হলে আপনার কর্তব্য Food & Supplies অফিসের নির্দেশনা মেনে চলা।
তথ্য সংশোধনের ক্ষেত্রে Verification-এর প্রয়োজন হতে পারে কি না?
হ্যাঁ, প্রয়োজন হতে পারে। Ration Card-এর তথ্য সংশোধনের জন্য অফিস কর্তৃপক্ষের প্রয়োজন পড়লে আবেদন ও নথি যাচাই করতে পারে। সরকারি নিয়ম অনুযায়ীও correction-এর জন্য অফিস কর্তৃপক্ষের যদি দরকার পড়ে enquiry/verification করতে পারে।
যদি Aadhaar ও Ration Card-এর নামের মধ্যে মিল না থাকে তাহলে আবেদনটি Centralized Processing Centre (CPC)-তে যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে।
তাই আবেদন করার আগে Ration Card, Aadhaar এবং অন্যান্য দরকারি নথির তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে তবেই সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।
Ration Card Correction-এর জন্য কী কী Documents লাগবে?
- Aadhaar Card
- Existing Ration Card
- Mobile Number
- Address Proof
- প্রয়োজন অনুযায়ী অন্যান্য নথি
নোট: সব ধরনের correction-এর জন্য উপরে দেওয়া নথি একসাথে নাও লাগতে পারে।
Ration Card Correction Online 2026 কীভাবে করবেন?
Step 1: Official Food & Supplies Website-এ যান।
Step 2: SELF SERVICE FOR RATION CARD সংক্রান্ত পরিষেবা খুঁজে নিয়ে ক্লিক করুন।
Step 3: Rectify /Update খুঁজে নিয়ে ক্লিক করুন।
Step 4: Ration Card Number এবং Captcha সঠিক ভাবে বসিয়ে Login করুন।
Step 5: এরপরে Name (নাম), Age (বয়স), Gender (লিঙ্গ), Guardian Name (অভিভাবকের নাম), Address (ঠিকানা) যে তথ্যটি সংশোধন করতে চান সেটি নির্বাচন করুন।
Step 6: নির্বাচন করার পর নিচের বক্সে টিক দিয়ে Send OTP ক্লিক করে দিন।
Step 7: এবার Aadhaar Linked মোবাইল নাম্বারে OTP এলেই সঠিক জায়গায় বসিয়ে দিন।
Step 8: আপনার Aadhar Card-এর তথ্য-ছবি আসলে তার নিচের ডান সাইডে Verify and Submit লেখাতে ক্লিক করে দিন।
Step 9: একটি Pop Up আসবে, সেটাতে Guardian Name ঠিক করতে চাইলে, সঠিক ভাবে বসিয়ে Yes ক্লিক করে এগিয়ে যান।
Step 10: আবেদন Submit করুন
Step 11: Application/Reference Number আসলে সংরক্ষণ করে রেখে দিন আর না এলেও কোনো অসুবিধা নেই।
Ration Card Correction Status কীভাবে Check করবেন?
- Official Portal-এ যান।
- CHECK STATUS OF RATION CARD APPLICATION অপশন খুঁজুন।
- আপনার Aadhaar Number সঠিক জায়গায় বসিয়ে Search-এ ক্লিক করে দিন।
- এবার ছয় সংখ্যার Aadhaar Linked মোবাইল নাম্বারে OTP আসবে, সেটা সঠিক জায়গায় বসিয়ে Submit OTP ক্লিক করে দিন।
- এবার দেখতে পাবেন আপনার Status
Correction Status-এর বিভিন্ন অর্থ
- Pending: এর মানে হচ্ছে আপনার আবেদনটি এখনও যাচাই করে দেখা হয়নি।
- Under Process: এর মানে হচ্ছে আপনার আবেদনটি অফিস কর্তৃপক্ষের দ্বারা যাচাই প্রক্রিয়া চলছে।
- Approved: এর মানে হচ্ছে আপনার আবেদনটি অফিস কর্তৃপক্ষরা যাচাই করে দেখেছে যে আপনার দেওয়া আবেদনের তথ্যগুলো সঠিক আছে।
- Rejected: এর মানে হচ্ছে আপনার দেওয়া আবেদন করা তথ্যে অফিস কর্তৃপক্ষ কোথায় অমিল খুঁজে পেয়েছে তাই সেটাকে বাতিল করে দিয়েছে।
Ration Card Correction Online না হলে কী করবেন?
অনলাইনের মাধ্যমে Ration Card Correction করার সময় যদি কোনো সমস্যায় পড়েন, তার উপায় নিচে দেওয়া হলো:
OTP না এলে
Mobile Network ও সিম চেক করুন: আপনার ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক আসছে কিনা চেক করে দেখুন এবং SMS Service চালু আছে কিনা একবার দেখে নিন।
সঠিক Mobile Number বসিয়েছেন কিনা: আপনার Aadhar Card-এ যে Mobile Number Linked করা আছে সেই নাম্বারটি বসিয়েছেন কিনা একবার ভালোভাবে নিশ্চিত হয়ে নিন।
RESEND OTP অপশন: আপনি মোটামুটি ৩০-৬০ সেকেন্ড অপেক্ষা করার পর যদি দেখেন OTP আসছে না তাহলে আবার Resend বোতাম চাপুন।
Login না হলে
Browser cache ও cookies ক্লিয়ার করুন: আপনার ফোনে ব্রাউজারের Clear Browsing Data সেকশনে গিয়ে Cache Clear করে আবার চেষ্টা করুন তাও যদি না হয় তখন অন্য ব্রাউজার (যেমন: Edge, Brave) দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
Incognito Mode: Google Chrome Browser ওপেন করে তিনটি ডটে চেপে Incognito Window-তে ক্লিক করে পোর্টাল খোলার চেষ্টা করুন।
Off-pick Hours-এ চেষ্টা করুন: আপনি তো জানেন সরকারি সার্ভারে সবসময় বেশি ট্রাফিক থাকার কারণে ওয়েবসাইট স্লো হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই সকাল ৭টার আগে বা রাত ১০টার পর একবার চেষ্টা করে দেখতে পারেন।
Document Upload না হলে
File Size ও Format: আপনার নথির File Size ১০০ KB থেকে ২০০ KB (আপনার ওই correction সাইটের নির্দেশিকা অনুযায়ী)-র মধ্যে এবং JPG, JPEG বা PDF ফরম্যাটে আছে কিনা একবার নিশ্চিত হয়ে নিন।
যদি file size সঠিক না থাকে তাহলে ব্রাউজারে গিয়ে Image Compress বা PDF Compress সাইট থেকে সাইজ ঠিক করিয়ে নিন।
File Name: ভুল করেও File Name-এ কোনো স্পেশাল ক্যারেক্টার (যেমন: @, #, $, space) রাখবেন না। আপনি শুধু সরল নাম (যেমন: aadhar) দিন।
Application Submit না হলে
তাত্ক্ষণিক সমাধান: আপনি পেজের যে জায়গায় আছেন সেখান থেকে পেছানোর চেষ্টা না করে একদম ডাইরেক্ট Log Out করে আবার নতুন করে আবেদন শুরু করুন।
Aadhaar Linked Check: এখানে বলা হচ্ছে যে পরিবারের প্রধান বা যার সংশোধন হচ্ছে, তার Aadhar Card-এর সাথে Mobile Number লিঙ্ক করা আছে কিনা যাচাই করে দেখে নিন।
Status দীর্ঘদিন Pending থাকলে
Toll-Free নম্বরে যোগাযোগ: Food and Supply-এর অফিসিয়াল ওয়েবসাইটে থাকা Toll-Free নম্বরে কল করে আপনার আবেদনটি Pending থাকার কারণ জানতে পারবেন।
BSK(Bangla Sahayata Kendra): যদি আপনি Toll-Free নাম্বারে কল করতে না চান তাহলে আপনার সামনাসামনি কোথাও বাংলা সহায়তা কেন্দ্র থাকলে সেখানে গিয়ে বিনামূল্যে আবেদনটির Pending হওয়ার কারন জেনে নিতে পারবেন।
Correction Reject হলে
Rejection-এর কারণ দেখা: খাদ্য দপ্তরের পোর্টালে গিয়ে Check Application Status থেকে জানতে পারবেন ঠিক কী কারণে বাতিল হয়েছে আপনার আবেদনটি।
পুনরায় আবেদন: আপনার নথিগুলো ভালো করে মিলিয়ে দেখে নিন তারপর সঠিক ও পরিষ্কার নথি স্ক্যান করে আবার ওই ওয়েবসাইট থেকে নতুন করে ফর্ম জমা দিন।
তথ্য ভুল Submit করলে
আবেদন Approved হলে: আপনি যে Ration Card-টি অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন সেটা হাতে পাওয়ার পর যদি দেখেন আবার কোথাও ভুল আছে তাহলে পুনরায় Online Portal-এ গিয়ে সঠিক অপশন বেছে নতুন করে সঠিক তথ্যের আবেদন জমা দিন।
আবেদন প্রসেসিংয়ে থাকলে: যদি দেখেন আপনার ভুল করা আবেদনটি processing-এ আছে তাহলে স্থানীয় পরিদর্শক (Food Inspector) বা খাদ্য দফতর (Food & Supply / BDO Office)-এ তাড়াতাড়ি যোগাযোগ করে ভুল আবেদন বাতিল করার অনুরোধ জানান।
বিকল্প ব্যবস্থা (অফলাইন): আপনি যদি দেখেন অনলাইনে অনেকরকম ভাবে চেস্টা করেও কোনোভাবেই কাজ হচ্ছে না তখন প্রয়োজনীয় নথি (Aadhar Card, Ration Card Xerox, Passport Size ছবি ঐ) নিয়ে আপনার ব্লকের Inspector, Food & Supplies Office-এ গিয়ে একদম সরাসরি ফর্ম পূরণ করে জমা দিন।
আরও পড়ুন
রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন যদি জানতে চান তাহলে আমাদের এই e-Ration Card Download 2026: ডাউনলোড করার সহজ পদ্ধতি আর্টিকেলটি পড়তে পারেন।
Ration Card Correction 2026 – Frequently Asked Questions
Q1: রেশন কার্ড সংশোধন কিভাবে করব?
খাদ্য দপ্তর পোর্টালে (food.wb.gov.in) লগইন করে Self service of Ration Card অপশন খুঁজে Rectify /Update এ ক্লিক করে সংশোধন করতে পারবেন।
অফলাইনে হলে Form 5 পূরন করে Food and Supply অফিসে জমা দিতে হবে।
Q2: রেশন কার্ডের ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন?
খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Self service of Ration Card অপশন খুঁজে Rectify /Update এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন।
অফলাইনে হলে Form 6 নতুন জায়গার তথ্য দিয়ে পূরন করে খাদ্য দপ্তর অফিসে জমা দিন।
Q3: রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম সংশোধন?
এখানেও কিন্তু অনলাইনে Q2 এর মতো নির্দেশিকা মেনে করলেই হবে।
অফলাইনে হলে Form 5 পূরণ করে প্রধান নির্বাচন করে আবেদন করতে হবে।
Q4: রেশন কার্ডে নাম যোগ করার উপায়?
অনলাইনে পরিবারের নতুন সদস্য বা শিশুর নাম যোগ করতে হলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে APPLY FOR NEW RATION CARD ক্লিক করে যেসব তথ্য চাওয়া হবে সেটা সঠিক ভাবে বসিয়ে Submit করে দিন।
অফলাইনে করতে হলে Form 4 নির্দেশনা অনুযায়ী পূরন করে জমা দিয়ে দিন।
Q5: আধার নম্বর দিয়ে রেশন কার্ড কিভাবে চেক করবেন?
খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে লগ ইন করে CHECK STATUS OF RATION CARD APPLICATION এ গিয়ে সঠিক আধার নম্বর বসিয়ে বক্সে টিক চিহ্ন দিয়ে Search অপশনে ক্লিক করুন।
এরপরে একটি Aadhaar Linked মোবাইল নম্বরে OTP আসবে সেটা সঠিক জায়গায় বসিয়ে Submit করে দিলেই আপনার তথ্য দেখতে পাবেন।
Q6: আমার আধার কার্ডের নাম কীভাবে সংশোধন করব?
আপনার সামনাসামনি কোথাও Aadhar Sewa Kendra বা পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় নথি দেখিয়ে Biometric Update-এর মাধ্যমে সংশোধন করতে হবে।
শেষ কথা
আপনার Ration Card-এর কোনো তথ্য যেমন Name, Age, Gender, Guardian Name, Address ভুল থাকলে যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করিয়ে নিন। কারণ রেশন পাওয়ার সময় সমস্যা হতে পারে কিংবা সরকারি কোনো পরিসেবা পাওয়ার ক্ষেত্রে তথ্যের অমিল থাকলে অসুবিধা হতে পারে।
নতুন আবেদন কিংবা সংশোধন করার আগে আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য ও Documents ভালো ভাবে যাচাই করে নিন যাতে সমস্যার সমাধান সহজেই হয়ে যায়।
থার্ড পার্টি ওয়েবসাইট বা Social media-য় দেখা ইনফরমেশনের উপর বিশ্বাস না করে আপনি সোজা সুজি Official Government Portal-এর নির্দেশ অনুযায়ী কাজ করবেন।
এই রকম ইনফরমেশনাল আপডেট পাওয়ায় যদি কিছুটা হলেও আপনার উপকারে আসে তাহলে ফলো করে রাখবেন, কারন যখনই আমরা এইরকম ইনফরমেশনাল আর্টিকেলের আপডেট দিই তখন আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।