List of Annapurna Bhandar in West Bengal 2026: জেলাভিত্তিক সম্পূর্ণ তালিকা ও আবেদন পদ্ধতি

এমন অনেকেই আছেন যারা Annapurna Bhandar-এর জন্য অনলাইনে ফরম ফিলাপ করেছেন কিন্তু একাউন্টে টাকা আসছে না। অন্যদিকে যোগ্য মহিলারা Annapurna Bhandar-এর লাভ উঠাতে চান কিন্তু জানেন না কিভাবে অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করতে হয়। আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন List of Annapurna Bhandar in West Bengal 2026 মানে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা 2026, How to Apply, কিভাবে আবেদন করবেন। সবকিছু বিস্তারিতভাবে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

এক কথায় বলতে গেলে Annapurna Bhandar হল পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন মহিলাদের অন্যতম আর্থিক দিক থেকে সাবলম্বী করার প্রকল্প।

এই ২০২৬ সালে মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে এত আগ্রহ কেন, তার কারন –

আগে Laxmi Bhandar-এ মাসে যে টাকা পাওয়া যেত, এখন সেই টাকার দ্বিগুণ অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩,০০০ টাকা করে পাওয়া যাচ্ছে।

আগের প্রকল্পে মহিলারা ক্যাটাগরি অনুযায়ী টাকা পেতেন। কিন্তু এখন এই নতুন প্রকল্পে সবাই সমানভাবে টাকা পাচ্ছেন—কেউ কম বা বেশি নয়।

এই নতুন প্রকল্পের পাশাপাশি মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছে।

Annapurna Bhandar 2026 কী?

এই নতুন পশ্চিমবঙ্গ সরকার ২০২৬-এ মহিলাদের আর্থিক দিক থেকে সাবলম্বি করার জন্য যে প্রকল্প চালু করেছে তার নামই হচ্ছে Annapurna Bhandar

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এই প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা ৩০০০ টাকা করে পাওয়া যাবে। কিন্তু Aadhar Card-এর সাথে Bank Account-এর লিংক থাকতে হবে এবং DBT করিয়ে নিতে হবে। তবেই আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা পাবেন।

West Bengal Annapurna Bhandar District-Wise List 2026:

পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা আছে সবগুলোর তালিকা নিচে দেওয়া হলো –

  • 1. Alipurduar — আলিপুরদুয়ার
  • 2. Bankura — বাঁকুড়া
  • 3. Birbhum — বীরভূম
  • 4. Cooch Behar — কোচবিহার
  • 5. Dakshin Dinajpur — দক্ষিণ দিনাজপুর
  • 6. Darjeeling — দার্জিলিং
  • 7. Hooghly — হুগলি
  • 8. Howrah — হাওড়া
  • 9. Jalpaiguri — জলপাইগুড়ি
  • 10. Jhargram — ঝাড়গ্রাম
  • 11. Kalimpong — কালিম্পং
  • 12. Kolkata — কলকাতা
  • 13. Malda — মালদা
  • 14. Murshidabad — মুর্শিদাবাদ
  • 15. Nadia — নদীয়া
  • 16. North 24 Parganas — উত্তর ২৪ পরগনা
  • 17. Paschim Bardhaman — পশ্চিম বর্ধমান
  • 18. Paschim Medinipur — পশ্চিম মেদিনীপুর
  • 19. Purba Bardhaman — পূর্ব বর্ধমান
  • 20. Purba Medinipur — পূর্ব মেদিনীপুর
  • 21. Purulia — পুরুলিয়া
  • 22. South 24 Parganas — দক্ষিণ ২৪ পরগনা
  • 23. Uttar Dinajpur — উত্তর দিনাজপুর

জেলা অনুযায়ী Annapurna Bhandar-এর তথ্য কীভাবে দেখবেন

নিজের জেলা নির্বাচন ও অনলাইন তথ্য দেখার নিয়ম-

  • প্রথমে আপনি অফিসিয়াল Social Registry Portal গুগলে সার্চ দিন।
  • এরপর পোর্টালটি খুললে Citizen / Family Login-এর একদম নিচে Access Citizen Portal-এ ক্লিক করুন।
  • এরপরে search district লেখাতে ক্লিক করে ড্রপ ডাউন থেকে আপনার জেলা সিলেক্ট করে নিন।
  • জেলা সিলেক্ট করার পর তার নিচে আপনার Register করা Mobile number-টি বসিয়ে দিয়ে OTP-এর জন্য অনুরোধ পাঠান।
  • এবার ওই সংখ্যার OTP বসিয়ে লগইন করুন।

Block/BDO এলাকার তথ্য-

আপনি যদি গ্রামীন এলাকায় বসবাস করেন। তাহলে আপনি আপনার Block বা BDO Office গিয়ে খোঁজখবর নিতে পারেন।

আপনার জেলার মধ্যে যে Block আছে সেখানে গিয়ে Annapurna Bhandar সম্পর্কিত কোন তথ্য জানতে BDO-র সাথে কথা বলতে পারেন যদি প্রয়োজন হয়।

যদি কোন কারণবশত Online-এর মাধ্যমে কোন তথ্য খুঁজে না পান তাহলে আপনি আপনার Block-এর BDO Office গিয়ে যোগাযোগ করতে পারেন।

Municipality/SDO এলাকার তথ্য-

যারা শহরাঞ্চলের Municipality কিংবা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা কিন্তু Municipality এবং প্রয়োজনে SDO Office গিয়ে তথ্য জানতে পারবেন।

কলকাতার ক্ষেত্রে কী করবেন?

যারা কলকাতার শহরে বসবাস করেন তাদের ক্ষেত্রে Block কিংবা Gram Panchayat প্রযোজ্য নয়। তাই কলকাতা বসবাসকারীদের Kolkata Municipal Corporation(KMC) দ্বারা পরিচালিত ওয়ার্ড এবং কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে সমস্ত আবেদন এবং যাচাই প্রক্রিয়া সংক্রান্ত কাজ হয়। সেখানে গিয়েই সবধরনের তথ্য জানতে পারবেন।

অফিসিয়াল তথ্য কীভাবে যাচাই করবেন?

Annapurna Yojana কিংবা অন্য কোনো Govt Schemes-এর তথ্য যাচাই করার জন্য সবথেকে বিপদমুক্ত উপায় হলো West Bengal Government-এর official website. এখানে আপনি নির্ভয়ে কোনো কিছু তথ্য দেখতে পারবেন।

এখন শুধু সরকারি Annapurna Yojana portal-এ Track Applicant Status এবং Download Annapurna Yojana Form-এর সুবিধা আপাতত পাওয়া যাচ্ছে।

এছাড়াও আপনি যদি মনে করেন Beneficiary ID, Mobile Number অথবা Aadhaar Number দিয়েও applicant/payment status track খুব সহজেই দেখতে পারবেন।

তাই আমরা আপনাকে এটাই বলব আপনি শুধু বেসরকারি Website কিংবা Social Media Post বা Video দেখে পুরোপুরি বিশ্বাস না করে সরাসরি West Bengal Government এর Official Website Portal-এ ভালো করে দেখে মিলিয়ে নেবেন।

Annapurna Bhandar-এর জন্য কারা যোগ্য?

এই Annapurna Yojana 2026 প্রকল্পটি শুধু পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে রাজ্য সরকার চালু করেছেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকার বয়সসীমা এবং অন্যান্য যোগ্যতার শর্তও রেখেছেন।

বয়সের শর্ত

Annapurna Yojana-এর সুবিধা পেতে হলে আবেদনকারী বা আপনার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

অর্থাৎ 25 বছরের থেকে এক বছর কম হলেও হবে না আবার ৬০ বছরের থেকে উপর দিকে এক বছর কিংবা এক মাস বেশি হলেও চলবে না। হুবহু ২৫ থেকে ৬০ বছরের মধ্যেই হতে হবে। তবেই আপনি এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।

West Bengal-এর বাসিন্দা হওয়ার শর্ত

এই প্রকল্পের সুবিধা শুধু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্যই রাখা হয়েছে। যে যোগ্য মহিলা আবেদন করবেন তাকে কিন্তু West Bengal-এর স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ দিতে হবে।

সরকারি চাকরি/পেনশন সংক্রান্ত শর্ত

আবেদনকারী কোন মহিলা যদি Government Job-এর আন্ডারে কাজ করেন তাহলে সে এই Annapurna Yojana-এর প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন।

তাই আবেদন করার আগে আপনি সরকারের আন্ডারে কাজ করছেন কিনা সরকারের Pension টাকা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে Annapurna Bhandar-এর জন্য যে সুবিধা সেটার আপনি যোগ্য হতে পারবেন না। সরকারের Notification অনুযায়ী আবেদনকারীর Eligibility যাচাই করা হবে।

Income Tax সংক্রান্ত শর্ত

Annapurna Bhandar-এর সুবিধা পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনি Income Tax দেন কিনা, যদি দেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

অর্থাৎ আপনি যদি সরকারকে ট্যাক্স দেন। তাহলে আপনি অলরেডি আগে থেকেই টাকা ইনকাম করছেন তার জন্য সরকারের নিয়ম অনুযায়ী আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ Eligibility Criteria

আপনি ভাবছেন আপনার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে আছে তাই ফর্ম ফিলাপ করছেন কিন্তু দাঁড়ান শুধু বয়স ঠিক থাকলেই হবে না তার পাশাপাশি অন্যান্য eligibility criteria-ও দেখা হবে।

প্রধান বিষয়গুলি হলো—

  • আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
  • আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে তার বেশিও না কমও না।
  • আবেদনকারীকে West Bengal-এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে Illegal immigrant হওয়া যাবে না।
  • আবেদনকারীর স্থায়ী সরকারি চাকরি থাকা চলবে না।
  • আবেদনকারীকে Income Tax payer হওয়া যাবে না।
  • আবেদনকারীর তথ্য সরকারি যাচাই করার সময় সঠিক প্রমাণিত হতে হবে।
  • সবশেষে সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকারি Notification-এর শর্তগুলোর চুড়ান্ত ভাবে প্রযোজ্য হবে।

Annapurna Bhandar Apply Online 2026

Online apply কোথায় করবো?

  • সর্বপ্রথম আপনাকে Official website গুগল সার্চ এ গিয়ে social registry portal site টাইপ করে সার্চ করতে হবে।
  • সার্চ করার পর Government of West Bengal-এর Family Level Data Collection Portal-এ চলে আসবেন।

এরপরে নতুন আবেদনকারীরা কীভাবে আবেদন করবেন?

এবার আপনি ভালো করে লক্ষ্য করুন দুটি অপশন দেখতে পাবেন Citizen / Family Login এবং Department Officer Login । আপনাকে প্রথমটার একদম নিচে Access Citizen Portal ক্লিক করে আসল Form Fillup-এর জায়গায় Redirect হয়ে চলে যাবেন।

গুরুত্বপূর্ণ কথা: এখানে আর একটা কথা বলে রাখি যদি আপনি আগেই ওই মোবাইল নাম্বার দিয়ে একবার এই Annapurna Bhandar Portal-এ লগইন করে থাকেন বা রেজিস্টার করে থাকেন তাহলে সেই নাম্বারে আর Form Fillup করা যাবে না।

নতুন Form Fillup করতে নতুন Mobile number লাগবে। অন্যথা পুরনো Registered করা মোবাইল নাম্বারে আর Form Fillup করা যাবে না। সোজা কথায় বলতে গেলে একটি মোবাইল নাম্বার দিয়ে একজনেরই করা যাবে দুজনের করা যাবে না।

👉আর যদি Offline-এ স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা ভান্ডারের ফরম ফিলাপ করতে চান , আমাদের এই আর্টিকেলটি দেখতে পারেন।

Application Form পূরণের ধাপ-

আগেই উপরে উল্লেখ করা হয়েছে যে কিভাবে আসল ফরম ফিলাপের অপশনটাতে আসতে হয় এবার শুধু আপনাকে আমরা শেখাবো কিভাবে সহজ ভাষায় Step by step কোনো ভুল ছাড়াই Form Fillup করবেন।

Basic Information বাড়ির যে Head তার Details
  • সর্বপ্রথম Basic information-এ আপনার বাড়ির যে হেড আছেন তার Details দিয়ে পূরণ করতে হবে।
  • HOF Name(As per Aadhaar or Official ID) এখানে আপনার বাড়ির যে হেড তার নাম Aadhar Card-এ যেভাবে আছে সেভাবে বসাতে হবে।
  • এবার Head of Family-র Gender বসাতে হবে, উনি Male নাকি Female
  • আপনার বাড়ির হেডের Religion(ধর্ম) কি, সেটা ড্রপডাউন থেকে বেছে সিলেক্ট করে নেবেন।
  • Total No. of Family Members including HOF এখানে আপনার পরিবারের হেড সমেত মোট কতজন সদস্য আছেন ড্রপডাউন থেকে সংখ্যাটি সিলেক্ট করে নিন।
  • Disability Status এখানে আপনার বাড়ির যে হেড সে কি প্রতিবন্ধী, হ্যাঁ হলে Yes ক্লিক করবেন আর না হলে No তে ক্লিক করবেন।
  • Aadhar Card Details এ আপনার পরিবারের যে হেড আছেন তার Aadhar Number বসাতে হবে।

বিঃদ্রঃ-পুরোটা বলতে গেলে আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে। তাই এই প্রথম পাতায় শুধু ফ্যামিলির যে হেড তার পুরো ডিটেইলস Voter Card Number বসিয়ে Next বটনে ক্লিক করবেন।

Ration Card/Food Subsidy সম্পর্কিত তথ্য

এখানে বাড়ির যে হেড আছেন তার Digital Ration Card থাকলে Yes ক্লিক করবেন না থাকলে No ক্লিক করবেন।

যদি বাড়ির হেডের Digital Ration Card থাকে তাহলে সেটা কোন ক্যাটাগরির তা সিলেক্ট করে Ration Card নাম্বারটি বসিয়ে Next বটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যাবেন।

Assets সম্পর্কিত Details
  • এখানে বলা হয়েছে আপনার পরিবারে ৩টি কিংবা ৩টির বেশি পাকা বাড়ি আছে। যদি থাকে তাহলে Yes ক্লিক করবেন না হলে No তে ক্লিক করবেন।
  • এরপরে বলা হয়েছে আপনার পরিবারের কি কোনো জমি আছে। এখানেও Yes এবং No উত্তর দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে জমির পরিমাণ বসাতে হবে।
  • আপনার পরিবারের Private Car (নিজস্ব চার চাকার) গাড়ি আছে কি? হ্যাঁ কিংবা না উত্তর দিবেন।
  • পরিবারের হেডের Swasthya Sathi Card আছে কি? যদি থাকে তাহলে কার্ডের ধরন কি, কার্ডের কি নাম এবং তার নাম্বার বসিয়ে Next বটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যাবেন।
Income/Profession সম্পর্কিত তথ্য
  • বাড়ির যে হেড সে কোন প্রকারের Income tax কিংবা Professional tax দেন কি? হ্যাঁ হলে Yes না হলে No ক্লিক করুন।
  • বাড়ির হেডের PAN Card আছে কি? যদি থাকে Yes ক্লিক করে তার নাম্বার বসিয় দেবেন।
  • পরিবারের বাৎসরিক ইনকাম কত? ফাঁকা ঘরে বসিয়ে দিবেন।
  • পরিবারের হেড বর্তমানে কি কাজ করেন, নিচের অপশন থেকে যে কোন একটা সিলেক্ট করবেন।
  • পরিবারের হেড কতদূর Education Qualification (পড়াশোনা) করেছেন সেটা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন।
  • পরিবারের যে হেড আছেন সেকি MLA, MP, Minister নাকি Panchayat কর্মচারী।
  • পরিবারের হেড Government Pansion পায় কিনা, হ্যাঁ কি না।
  • GST নাম্বার আছে কি না। হ্যাঁ কি না সিলেক্ট করে Next বটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যাবেন।
Identity Document সম্পর্কিত তথ্য
  • পরিবারের যে প্রধান CAA তে আবেদন করেছিলেন কিনা, ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিন।
  • পরিবারের প্রধান SIR Tribunal আবেদন করেছিলেন কিনা। হ্যাঁ কিংবা না সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
Govt Schemes সম্পর্কিত তথ্য
  • পরিবারের প্রধান Government Schemes থেকে কোন DBT মাধ্যমে সুযোগ সুবিধা পাচ্ছেন কি?
  • কোন ধরনের স্কিম থেকে সুবিধা পাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে।
  • পরিবারের প্রধান Government Schemes থেকে যদি সুযোগ-সুবিধা পাচ্ছে সেটাকে বন্ধ করতে চাই কি , হ্যাঁ কিংবা না সিলেক্ট করে Save Draft এ ক্লিক করে সেভ করে নিন।
Annapurna Bhandar জন্য যে আবেদন করছেন তার তথ্য

Basic Info:

  • Member Type – Adult সিলেক্ট করবেন।
  • আবেদনকারীর আধারে যে নাম আছে সেটাই বসাবেন।
  • পরিবারের প্রধানের সাথে আবেদনকারীর সম্পর্ক কি তা সিলেক্ট করুন।
  • আবেদনকারীর Date of birth(বয়স) লিখুন।
  • আবেদনকারীর Gender (লিঙ্গ) সিলেক্ট করুন। Male নাকি Female ।
  • আবেদনকারীর Catagory সিলেট করুন। ST, SC, OBC, GENERAL
  • আবেদনকারী Religion (ধর্ম ) কি সেটা সিলেক্ট করুন।
  • আবেদনকারীর Aadhar Card-এর সাথে যে Mobile number link করা আছে সেটি বসিয়ে দিন।
  • আবেদনকারী Disability Status (প্রতিবন্ধী) কিনা সেটা সিলেক্ট করবেন।
  • আবেদনকারীর Aadhar Card সম্পুর্ন তথ্য বসিয়ে দেবেন।
  • আবেদনকারীর Voter Card সম্পূর্ণ তথ্য বসিয়ে Next বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যাবেন।

এরপরে যেভাবে পরিবারের প্রধানের ফিলাপ করেছেন সে ভাবেই সবগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে Submit বটনে ক্লিক করুন। তারপরে একটি Application ID/acknowledgement নাম্বার পাবেন সেটা ভালো করে যত্নসহকারে রেখে দিন, পরে Status Check-এর সময় কাজে লাগতে পারে।

Annapurna Bhandar-এর জন্য কী কী Documents লাগবে?

  • Aadhaar Card
  • Voter Card
  • Ration Card
  • Aadhaar Card-এর সাথে যুক্ত Mobile Number
  • Bank Account Details
  • Address/Residence Proof
  • আবেদনকারীর অন্যান্য প্রয়োজনীয় নথিগুলো
  • আবেদনকারীর Original ও photocopy

Annapurna Bhandar Application Status Check 2026

Application Status কীভাবে check করবেন?

প্রথমে আপনি google search ওপেন করে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট social registry portal-এর লিংক বসিয়ে সার্চ করুন।

সার্চের পর আপনি দুটি অপশন দেখতে পাবেন Citizen / Family Login এবং Department Officer Login

আপনি কি করবেন আপনি প্রথমটার একদম নিচে Access Citizen Portal নামক অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন Login করার অপশন।

এখানে Mobile Number, সঠিক ভাবে Captcha পূরণ করে OTP-র জন্য অনুরোধ পাঠান।

এবার মোবাইলে OTP এলেই তার জায়গায় সঠিক ভাবে বসিয়ে Verifie/Continue-তে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার Status

Verification Status কী?

Verification Status বলতে বোঝায় আপনার অ্যাকাউন্ট, নথিপত্র বা আবেদন পত্রের সত্যতা কিংবা বৈধতা যাচাইয়ের বর্তমান অবস্থায় হল Verification Status । এটি দিয়ে বোঝা যায় আপনার তথ্যগুলো কোন অবস্থায় আছে। আপনার আবেদন পত্র অনুমোদিত হয়েছে কিনা কিংবা কোন কারণে আটকে গেছে।

Approved / Pending / Rejected-এর অর্থ

Approved: আপনার আবেদন পত্রের তথ্যগুলো সঠিক পাওয়া গেছে এবং যাচাইকৃত কাজ সফল হয়েছে।

Pending: আপনার আবেদনপত্র কিংবা তথ্য জমা পড়েছে কিন্তু এখনো কর্তৃপক্ষ যাচাই করে দেখেনি।

Rejected: । আপনার আবেদনের তথ্যগুলো সঠিক না থাকার কারণে যাচাই বাতিল হয়ে গিয়েছে।

Status update না হলে কী করবেন?

Annapurna Yojana প্রকল্পের Status Update না হলে কিংবা Under Process দেখালে আপনি একটু ধৈর্য ধরুন। কারণ, আপডেটের কাজ ধাপে ধাপে হয়। আর যদি অনেকদিন ধরে দেখেন যে একই অবস্থায় আছে, তাহলে আপনি আপনার BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Update না হলে আপনার করনীয়
  • Official Portal-এ গিয়ে Mobile numberOTP দিয়ে তথ্য সঠিক কিনা যাচাই করে দেখুন।
  • আপনার Bank Account-এর সাথে Aadhar Number-এ DBT Link করা আছে কিনা চেক করে নেবেন এবং সাথে সচল আছে কিনা সেটাও দেখে নেবেন।
  • আপনার আবেদন পত্রটি যদি কোনক্রমে Rejected কিংবা বাতিল হয়ে যায় তাহলে পুনরায় আবার আবেদন করুন বা Claim/Objection অপশন ব্যবহার করুন।

Annapurna Bhandar Beneficiary List 2026

Beneficiary List কী?

Beneficiary List হল এমন একটি তালিকা, যেখানে সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষকে সাহায্য কিংবা অনুদান দেওয়ার তালিকা থাকে। এই তালিকার মাধ্যমে মানুষ বুঝতে পারে, সে এখন কোন প্রকল্পের কী সুবিধা পেয়েছেন কিংবা পাচ্ছেন।

নিজের নাম কীভাবে খুঁজবেন?

পশ্চিমবঙ্গ সরকারের Annapurna Bhandar প্রকল্পে আপনার নাম কিংবা Status Check করার জন্য আপনাকে নিচে দেওয়া এই কাজগুলি ধাপে ধাপে করতে হবে।

  • সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের Official Website Social Registry Portal-এর লিংক Google-এ সার্চ করতে হবে।
  • এবার আপনার হোমপেজে থাকা Access Citizen Portal-এ ক্লিক করুন।
  • এবার আপনার সামনে একটি Applicant Login পেজ খুলবে Family Level Data Collection Form নামে।
  • এবার ড্রপডাউন থেকে আপনার সঠিক জেলাটি নির্বাচন করুন।
  • এরপরে Annapurna Bhandar Form Fillup করার সময় যে Mobile number দিয়েছিলেন সেটা নির্দিষ্ট বক্সের মধ্যে বসিয়ে দিন।
  • এবার স্ক্রিনে দেখানো Captcha কোডটি ভালো করে দেখে সঠিক ভাবে বসিয়ে দিন।
  • তারপরে Request OTP বাটনে ক্লিক করুন।
  • এবার আপনার মোবাইলে আসা ৬-সংখ্যার ওটিপি (OTP) কোডটি দিয়ে লগইন করে ফেলুন।
  • লগ ইন করার পর আপনার সম্পুর্ন স্ট্যাটাস দেখতে পাবেন।
  • যদি দেখেন আপনার স্ট্যাটাসে Approved লেখা আছে, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনি মাসিক ৩০০০ টাকা সরকারের তরফ থেকে পাওয়ার যোগ্য হয়ে গেছেন।

নাম না থাকলে কী করবেন?

Annapurna Bhandar প্রকল্পে আপনার নাম না থাকলে বা স্ট্যাটাস Rejected দেখালে ভয়ের কোন কারণ নেই। সরকারি নিয়ম অনুযায়ী সেই সমস্যা সমাধানের উপায় আছে নিচে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলো।

রিজেকশন বা ভুলের কারণ কি সেটা আগে জানা দরকার

প্রথমেই Social Registry Portal-এ আপনার মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করে, স্ট্যাটাসে ভালো করে দেখে নিন কি লেখা আছে।

আপনার নাম কেন নেই বা আবেদন কেন বাতিল হয়েছে স্ট্যাটাসে স্পষ্টভাবে কারণ লেখা থাকে, নিচে দেওয়া ৩টি কারণে বেশিরভাগ সময় আবেদন বাতিল হয়।

Aadhaar Card সংক্রান্ত সমস্যা: আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরের লিঙ্ক না থাকার কারনে হতে পারে।

Bank Account-এ ত্রুটি: আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকা কিংবা যৌথ অ্যাকাউন্ট (Joint Account) দেওয়া, অথবা নামের বানানে ভুল থাকার কারণে হতে পারে।

যোগ্যতার অভাব: আপনার পরিবারের কেউ সরকারকে Income Tax দেয় কিংবা স্থায়ী সরকারি চাকরি করলে নাম বাদ যাওয়ার কারন হতে পারে।

আপনার আবেদনটি যদি আধার বা ব্যাংকের ছোটখাটো ভুলের জন্য বাতিল হয়ে থাকে, তবে সরকার আপনাকে সংশোধনের সুযোগ দেয় ।

যে ভুলের কারণে বাতিল হয়ে ছিল, সেগুলো দ্রুত সবকিছু ঠিক করে আবার রি-আপলোড করে পুনরায় আবেদন সাবমিট করুন।

Annapurna Bhandar Payment Status 2026

₹3,000 payment status কীভাবে check করবেন?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের payment status দুভাবে দেখা যায়।

পদ্ধতি ১. social registry portal-এ অনলাইন স্ট্যাটাস চেক-

  • প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের Social Security Portal-এ যান।
  • হোমপেজে থাকা Track Applicant Status অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার জেলা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করুন।
  • রেজিস্টার মোবাইল নম্বরটি লিখুন।
  • ক্যাপচা কোডটি পূরণ করে ওটিপি (OTP) ভেরিফাই করার পর আপনার স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। পেমেন্ট হয়েছে কি হয়নি সেটা দেখা যায় না।

পদ্ধতি ২: ব্যাংক আধার সিডিং (NPCI) স্ট্যাটাস চেক-

  • NPCI Official Website-এর ‘Customer’ সেকশনে গিয়ে ‘Bharat Aadhaar Seeding Enabler (BASE)’ অপশনটি বেছে নিন।
  • Aadhaar Mapped Status-এ ক্লিক করে আপনার আধার নম্বর ও মোবাইল ওটিপি বসিয়ে দিন।
  • সেখানে দেখতে পাবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটি এখন Active আছে। ৩,০০০ টাকা ঠিক সেই নির্দিষ্ট অ্যাকাউন্টেই ঢুকবে।

Bank account-এ টাকা না এলে কী করবেন?

আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন Approved হওয়া সত্ত্বেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে নিচের এই পদ্ধতি গুলো অবলম্বন করবেন।

প্রথম পদক্ষেপ: ব্যাংক অ্যাকাউন্টে DBT এবং Aadhaar Seeding চালু করুন-

  • কী করবেন: আপনার ব্যাংকের হোম ব্রাঞ্চে যান। ব্যাংকে যারা কাজ করে তাদের বলুন, আমার অ্যাকাউন্টে NPCI Mapping এবং DBT চালু করে দিন।
  • ফর্ম পূরণ: ব্যাংক থেকে আধার সিডিং এবং DBT লিংক করার জন্য সম্মতি পত্র (Consent Form) নিয়ে পূরণ করে আধার কার্ডের জেরক্সসহ জমা দিন।
  • মনে রাখবেন, যদি আপনার দুই বা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যে অ্যাকাউন্টটিতে সবশেষে DBT লিংক করা হয়েছে, টাকা সেই অ্যাকাউন্টটিতেই ঢুকবে।

দ্বিতীয় পদক্ষেপ: তথ্যের অমিল (Data Mismatch) পরীক্ষা করুন-

আপনার আবেদন করা ফরমের সাথে আধার কার্ডের কিংবা ব্যাংক পাস বইয়ের নামের বানান যদি অমিল থাকে, তবে সরকারের তরফ থেকে পেমেন্ট রিজেক্ট বা হোল্ড করে দেওয়া হয়।

কী করবেন: আপনার আধার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের তথ্য মিলিয়ে দেখুন। যদি দেখেন ভুল আছে তাহলে ব্যাংকে গিয়ে দ্রুত সংশোধন করুন।

আগেই বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী টাকা সেই অ্যাকাউন্টটিতেই ঢুকবে যার Aadhaar-linked bank account-এ DBT-এর মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে।

Annapurna Bhandar Verification 2026

Verification কেন করা হয়?

Verification এই জন্যই করা হয় যাতে প্রকৃত ও যোগ্য আবেদনকারীরাই সুযোগ সুবিধা পায়।

Verification-এর মাধ্যমে সরকারি চাকরি ও Income tax দাতাদের আবেদন বাতিল করা।

Verification-এর মাধ্যমে ব্যাংক ও আধার ডিটেইলসে অমিল খুঁজে পেলে, তা আবেদনকারীকে ঠিক করার জন্য পুনরায় সুযোগ দেওয়া।

কোথায় verification হবে?

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ভেরিফিকেশন অনলাইন এবং অফলাইন—এই দুইভাবেই করা হয়ে থাকে।

অনলাইনে কোথায়: পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল Social Registry Portal-এ এটি সরকারি কর্মকর্তারা ব্যাক-এন্ড সিস্টেমে চেক করে থাকেন।

অনলাইনে কী যাচাই করা হয়: এখানে আপনার দেওয়া আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, এবং ব্যাংকের তথ্য অন্যান্য সরকারি নথি সব এটসাথে মিলিয়ে দেখা হয়।

অফলাইনের ক্ষেত্রে: BDO Office থেকে কিংবা পঞ্চায়েত থেকে লোক পাঠিয়ে বাড়ি বাড়ি ঘুরে আবেদন পত্রে দেওয়া তথ্য অনুযায়ী তারা যাচাই করে।

শহরাঞ্চলের ক্ষেত্রে: আপনার এলাকার মিউনিসিপ্যালিটি অফিস অথবা মহকুমা শাসক (SDO Office)-এ থেকে লোক এসে আবেদনপত্রে দেওয়া তথ্য যাচাই করে মিলিয়ে নেয়।

Annapurna Bhandar বনাম Lakshmir Bhandar

এই দুটি প্রকল্পের মূল পার্থক্য ও পরিবর্তনের বিষয়গুলো নিচে একটি টেবিলের মধ্যে সহজভাবে তুলনা করা হলো:

বিষয় লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)
আর্থিক সহায়তা (মাসিক)সাধারণ শ্রেণী: ₹১,৫০০ এবং SC/ST শ্রেণী: ₹১,৭০০ পেত।জাত-পাত মিলিয়ে সব যোগ্য মহিলা মাসে ₹৩,০০০ পাবেন।
আবেদনের পরিধিএই প্রকল্পটি সর্বজনীন (Universal) প্রকৃতির ছিল।এখানে কঠোর যোগ্যতা ও পারিবারিক ফিল্টার রাখা হয়েছে।
যাচাইকরণ (Verification)আবেদনের সময় সাধারণ স্তরের নথিপত্র দেখা হতো।১ পৃষ্ঠার পারিবারিক ফর্ম, আধার, প্যান ও জমির বিবরণসহ কড়া ভেরিফিকেশন হয়।
আয়ের সীমা (ব্যক্তিগত/পারিবারিক)নির্দিষ্ট কোনো মাসিক বা বার্ষিক আয়ের কড়াকান্তি সীমা ছিল না।ব্যক্তিগত আয় ₹১০,০০০/মাস এবং পারিবারিক বার্ষিক আয় ₹১২ লাখের নিচে হতে হবে।
জমির পরিমাপের নিয়মজমি সংক্রান্ত কোনো কড়া বাধ্যবাধকতা ছিল না।কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিকেলের বেশি জমি থাকলে সুবিধা মিলবে না।
যোগ্যতার সাধারণ শর্তআয়কর দাতা এবং সরকারি চাকরিজীবীরা অযোগ্য ছিলেন।আয়কর দাতা ও সরকারি চাকুরেদের পাশাপাশি ভুয়ো বা প্রবাসী ভোটাররাও বাদ পড়ছেন।

গুরুত্বপূর্ণ সতর্কতা

  • মনে রাখবেন ব্যক্তিগত ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া দেখা ওয়েবসাইট থেকে আবেদন করবেন না, শুধু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যে কোন কিছু আবেদন করবেন।
  • আপনার মোবাইল OTP কারো সাথে শেয়ার করবেন না বা দিবেন না।
  • যে কেউ যদি টাকা নিয়ে আবেদন করে দেওয়ার দাবি করেন তাহলে টাকা দিবেন না এবং সতর্ক হয়ে যান।
  • Social Media তথ্য বিশ্বাস করার আগে official source ভালো করে যাচাই করে দেখুন।

Frequently Asked Questions (FAQ)

Q1. West Bengal-এ কতগুলি জেলায় Annapurna Bhandar-এর তথ্য পাওয়া যায়?

Ans. ২৩টি জেলায়।

Q2. Annapurna Bhandar-এর জেলা ভিত্তিক তালিকা কোথায় পাব?

Ans. পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল social registry portal-এ।

Q3. Kolkata-তে Annapurna Bhandar-এর জন্য কোথায় যোগাযোগ করতে হবে?

Ans. কলকাতা পৌরসংস্থা বা কেএমসি (KMC) ওয়ার্ড অফিস।

Q4. Annapurna Bhandar-এর জন্য কী কী Documents লাগবে?

Ans. Aadhaar Card, Voter card, Digital Ration Card, Bank Account, Mobile number ও পাসপোর্ট সাইজ ছবি।

Conclusion

পশ্চিমবঙ্গের ২৩টি জেলার District-Wise তথ্য এক জায়গায় পাওয়া গেলে সরকারি তথ্য খুঁজতে অনেকেরই সুবিধা হবে। নিজের জেলা সিলেক্ট করে ব্লক বা মিউনিসিপ্যালিটি অনুযায়ী তথ্য খুঁজে পেয়ে সহজে যাচাই করতে পারবেন।

আবেদন করার সময় Status বা Payment সংক্রান্ত তথ্য official website থেকেই ভালো করে পড়ে যাচাই করে নেবেন। কারণ সময়ের সাথে সাথে সরকারি প্রকল্পের Status বা সুবিধা সংক্রান্ত নিয়ম নীতি পরিবর্তন হচ্ছে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি Website বা Official Portal থেকে একদম সর্বশেষ আপডেট তথ্য দেখে নেওয়া সবচেয়ে ভালো।

Call To Action (CTA)

আপনার আপনজন, বন্ধু – বান্ধবী যদি এই প্রকল্পের ফর্ম ফিলাপ সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে এই আর্টিকেলটি শেয়ার করে তাদেরকেও জানার সুবিধা করে দিন। আর আমাদের এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের Website Bookmark করে রাখুন। ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন।

আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *